মোংলা থেকে মোঃ নূর আলমঃ মানুষের অত্যাচারে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ক্ষতবিক্ষত হচ্ছে। সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে জীববৈচিত্র হুমকিতে পড়েছে। অভয়াশ্রম ও অভায়ারণ্যে বনবিরোধী কর্মকান্ড বন্ধ করতে হবে। সুন্দরবন সংলগ্ন এলাকায় বনবিনাশী সকল প্রকল্প থেকে সরে আসতে হবে। শিল্প দূষণ, প্লাস্টিক দূষণ, বন্যপ্রাণী হত্যা ও বিষ প্রয়োগ ঠেকাতে না পারলে সুন্দরবন তার অস্তিত্ব হারাবে। ১৪ ফেব্রুয়ারি বুধবার সকালে সুন্দরবন দিবস-২০২৪ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন মোংলার দক্ষিণ কাইনমারিতে আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাদাবন সংঘ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ৯টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাদাবন সংঘের প্রোগ্রাম ম্যানেজার লায়লা খাতুন, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, বাপা নেতা নাজমুল হক, বাগেরহাট জেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ মন্ডল, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার তন্বী মন্ডল, মাহারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, শেখ আরিফুর রহমান প্রমূখ। আলোচনা সভায় বাদাবন সংঘের লায়লা খাতুন বলেন সুন্দরবন মায়ের মতো আমাদের আগলে রাখে। সুন্দরবন রক্ষা করতে না পারলে এই অঞ্চলের বাস্তুতন্ত্রের বিপর্যয় ঘটবে। সুন্দরবন রক্ষায় সবাইকে যুথবদ্ধ ভাবে কাজ করতে হবে। আলোচনা সভা ও মানববন্ধনে বাগেরহাট জেলা জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন কতিপয় অসাধু প্রভাবশালী মহল ও অসৎ কর্মকর্তা সুন্দরবনে বিষ প্রয়োগের সাথে জড়িত। সুন্দরবনের উপর নির্ভরশীল প্রকৃত জেলে ও বনজীবিরা বনের ক্ষতি করতে পারেনা। মুনাফালোভী ব্যবসায়ী ও অসৎ কর্মকর্তার যোগসাজশে সুন্দরবনে প্রজনন মৌসুমে অবৈধ ভাবে মাছ এবং কাকড়া আহরণ করা হয়ে থাকে। সভাপতির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন সুন্দরবন সংলগ্ন এলাকায় গত ২৩ বছর ধরে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হচ্ছে। পরিবেশকর্মী, নাগরিক নেতৃবৃন্দ, বনজীবিসহ সর্বস্তরের মানুষের দাবী বিশ^ ঐতিহ্য সুন্দরবন রক্ষা এবং এর গুরুত্ব অনুধাবনে সরকারি ভাবে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হোক। আলোচনা ও মানববন্ধন শেষে সুন্দরবন দিবস উপলক্ষে বনজীবিদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments