স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি কুমিল্লায় পুজামণ্ডবে গোপনে কোরআন শরীফ রেখে উছিলা তৈরি করে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর হামলা, মন্দিরে হামলা, ঘর-বাড়িতে হামলা-আগুন লাগানো-লুটপাট-নির্যাতন-হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তিনি বলেন, কোনো হিন্দু পুজামণ্ডপে কোরআন শরীফ রেখে নিজেদের ধর্মের অধর্ম করবে না। পুজামণ্ডপে কোরআন শরীফ রাখা হিন্দুদের উপর হামলার উছিলা তৈরির একটি সাজানো ও সুপরিকল্পিত ঘটনা। জনাব হাসানুল হক ইনু বলেন, হিন্দুদের উপর হামলার উছিলা তৈরির জন্য যারা মণ্ডপে কোরআন শরীফ রেখেছিল তারাই কোরআন শরীফের অবমাননা করেছে। কোরআন শরীফকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার, কোরআন শরীফকে হিন্দুদের উপর হামলার উছিলা হিসাবে ব্যবহার করাই কোরআন শরীফের সবচেয়ে বড় অবমাননা। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামান্যতম শৈথিল্য না দেখিয়ে কাঠোর হস্তে হিন্দুদের উপর হামলাকারীদের দমন করতে হবে। যে কোনো মূল্যে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনাব ইনু বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি-শান্তি সহ্য করছে না তারাই সুপরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অশান্তি তৈরির জন্য হিন্দুদের উপর হামলা করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা করছে। তারাই আগুন লাগাচ্ছে, তারাই অতীতে আগুন সন্ত্রাস করেছে, তারাই আগুন যুদ্ধ করেছে। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা করতে দেয়া হবে না। জনাব ইনু বলেন, হিন্দুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা ও অসাম্প্রদায়িকতা বজায় রাখার প্রশ্নে কোনো ধরনের আপস দরকষাকষি চলবে না। জনাব ইনু বলেন, ধর্মান্ধ মৌলবাদী-জঙ্গিবাদী গোষ্ঠী ও তাদের রাজনৈতিক পার্টনাররা বাংলাদেশকে তলেবানী রাষ্ট্র বানানোর যতই দিবাস্বপ্ন দেখুক না কেন, বাংলাদেশকে তালিবানী রাষ্ট্র বানানোর রাজনীতি প্রতিহত করা হবে। তিনি বলেন, হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের উপর ছেড়ে না দিয়ে, হাতগুটিয়ে বসে না থেকে, অসাম্প্রদায়িক রাজনৈতিক-সামাজিক কর্মী ও শান্তি প্রিয় জনগণকে মাঠে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি জাসদের নেতা-কর্মীদের ১৪ দলসহ সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক-সামাজিক শক্তিকে নিয়ে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান।
গুজব রটিয়ে বিভিন্ন স্থানে হিন্দুদের পুজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা ও হত্যা এবং রাজনৈতিক অশান্তি-অস্থিতিশীলতা-সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে জাসদ ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর জাসদের উদ্যোগে আজ ১৮ অক্টোবর সোমবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিও’র সামনে জাসদ কার্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে ভাষণদানকালে জনাব হাসানুল হক ইনু এমপি এ বক্তব্য রাখেন। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারে সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীন, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি এড. মহিবুর রহমান মিহির, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) সভাপতি আহসান হাবীব শামীম প্রমূখ।
মানববন্ধন ও সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে।
দেশের বিভিন্ন জেলা-উপজেলায় জাসদের পক্ষ থেকে মানববন্ধন-সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments