মো: নূর উন নবী সিয়াম, নোবিপ্রবি প্রতিনিধি: আল্টিমেটাম ও অবাঞ্চিতের পরেও পদত্যাগ না করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকী ও রেজিস্ট্রার মো.জসিম উদ্দীনের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার(১২ আগস্ট) বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর প্রদক্ষিণ করে ভিসি বাংলোর দিকে যায়। পরবর্তী প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন ব্যাঙ্গাত্মক স্লোগানে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, যেখানে পুরো দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করছে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি,প্রো-ভিসি ও রেজিস্ট্রার এখনো পদত্যাগ না করায় নির্লজ্জতার প্রমান দিচ্ছে। ওনাদের ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বণি ইয়ামিন বলেন, ভিসি,প্রো-ভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে ইতোমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতেছি। আজ তাদের কুশপুত্তলিকা দাহন ও বিক্ষোভ সমাবেশ করেছি। উনারা অনেকদিন যাবৎ ক্যাম্পাসে আসেন না। উনারা যদি আমাদের বর্তমান কর্মসূচির পরও পদত্যাগ না করে আমরা আরো কঠোর হবো। বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে দিবে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
সব মন্তব্য
No Comments