সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : “দেশে করোনা অতিমারী আশংকাজনক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় তা ঠেকাতে সরকার বিশেষজ্ঞদের পরামর্শে গত ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সারাদেশে ১৪ দিনের লকডাউন দিয়ে আকস্মিকভাবে একদিনের নোটিশে গত ১লা সেপ্টেম্বর থেকে রপ্তানীমুখি শিল্প বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরী চালুর ঘোষণা দেয় যা, পুর্বাপর বিবেচনাহীনতা ও হটকারিতাপুর্ণ এবং লকডাউনের নামে জনগণের সাথে লুকোচুরি খেলা।” সোমবার (০২ আগষ্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টির পলিটব্যুরোর ভার্চুয়াল সভায় এই প্রস্তাব গ্রহণ করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশার উপস্থাপনায় ‘করোনা মহামারী পরিস্থিতি ও পাটির করোনা সেচ্ছাসেবক ব্রিগ্রেড সমুহের কাজের পর্যালোচনা’ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে পলিটব্যুরো প্রস্তাব গ্রহণ করেন।
সভার প্রস্তাবে বলা হয়, অবস্থাদৃষ্টে এটা প্রতিয়মান হয় যে, কঠোর লকডাউনের প্রজ্ঞাপন দিয়ে আবার রপ্তানীমুখি শিল্পের মালিকদের চাপে ১লা জুলাই থেকে কারখানা চালুর ঘোষণা করোনা অতিমারীরোধ ব্যাহত ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী করার শামীল। এতে মনে হয়, সরকার সিদ্ধান্তহীনতায় ভোগছেন বা করোনা মহামারী রুখতে আন্তমন্ত্রনালয় কোন সমন্বয় নেই। সরকারের এই বিবেচনাহীন সিদ্ধান্তকরোনা সংক্রমন ও মৃত্যুর মিছিলকে আরো প্রলম্বিত করবে। অন্যদিকে করোনা অতিমারীর আতংকজনক পরিস্থিতিতে আকস্মিককারখানা খুলে দেয়ার ঘোষণায় গ্রামে চলে যাওয়া উদ্বিগ্ন শ্রমিকদের দুরদুরান্ত থেকে কাজে যোগদানে পরিবহনের ব্যবস্থা না করে তাদের অবর্ণনীয় দূর্ভোগের মধ্যে ঠেলে দেয়া হয়েছিল তা অমানবিকতার চুড়ান্ত।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments