ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ- ১৭) এর ফাইনাল খেলায় আটরা গিলাতলা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার বিকেল ৪ টায় উপজেলার ডাবুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আটরা গিলাতলা ইউনিয়ন একাদশ ২-১ গোলো ফুলতলা ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মো¯Íাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, আইয়ান গ্রæপ ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহিরউদ্দিন রাজিব ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তারেক হাসান নাইস প্রমুখ। খেলা পরিচালনা করেন পারভেজ আলম।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments