আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে ন্যাশনাল কোয়ালিশন পাটি জয়লাভ করেছে। ৩ এপ্রিল ভোট গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করা হয়। খবর এএফপি’র।
পেটেরি অর্পোর নেতৃত্বে বিজয়ী দল নতুন পার্লামেন্টে ২০০টির মধ্যে ৪৮টি আসন পেয়েছে। তারা ভোট পেয়েছে ২০.৮ শতাংশ। ২০.১ শতাংশ ভোট পেয়ে রিকা পুরার নেতৃত্বাধীন ফিনস দল দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং তারা আসন পেয়েছে ৪৬টি।
এদিকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সোশ্যাল ডেমোক্রেটিক দল ৪৩টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। তারা ভোট পেয়েছে ১৯.৯ শতাংশ।
ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচন ২ এপ্রিল অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৭১.৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments