রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাতকালে মাননীয় প্রধান উপদেষ্টা রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে, বিশেষ করে শিক্ষার সুযোগ-সুবিধা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ ও তাদের সমস্যা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলে উপাচার্য তাঁকে সেসব বিষয়ে অবহিত করেন। এসময় মাননীয় প্রধান উপদেষ্টা উপাচার্যকে সেসব বিষয়ে কিছু পরামর্শ দেন।
মাননীয় প্রধান উপদেষ্টা দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এসময় তাঁরা স্থগিত হয়ে যাওয়া দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments