স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ১৬ বছর আওয়ামী লীগের ছিল ভয়াবহ দুঃশাসন। এই দলের নেতাদের কাজ ছিল শেখ মুজিব ও তার পরিবারের গুণগান গাওয়া, অর্থ লুটপাট করা, সেটি পাচার করা।
তিনি বলেন, যারা পতিত স্বৈরশাসকের দোসর ছিলেন, হালুয়া রুটির ভাগ নিয়েছেন, সুবিধাভোগী ছিলেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন থেকে গণহত্যায় সহায়তাকারীদের সরাতে হবে।
বুধবার রাজধানীর রূপনগরস্থ আরামবাগ ঈদগাহ মাঠে থানা যুবদলের ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের উদ্যোগে এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
জুয়েল বলেন, ইউনূস সরকারকে সমর্থন করি, কিন্তু ভবিষ্যতে করবো। আপনারা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না। ১০-২০ বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না। যারা আওয়ামী লীগের কুশীলব ছিলো এরা এখনো বহাল তবিয়তে আছে, এদেরকে সরাতে হবে। এটি শুধু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।
তিনি বলেন, আপনারা শহীদ ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আনন্দের মধ্যে, ছ্যালছালাইয়া ক্ষমতায় আসেননি। কোনো অবস্থায়ই আওয়ামী লীগ ও ভারতের প্রতি দরদ দেখাবেন না।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা অন্তবর্তীকালীন সরকারকে লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বিদায় দিতে চাই, অন্য কোনো পথে হোক এটা আমরা আশা করি না। ফলে আপনারা একটি নির্বাচনের দিকে এগিয়ে যান।
রূপনগর থানা যুবদল ৬ নং আঞ্চলিক ওয়ার্ডের আহবায়ক মো সালাউদ্দিনের সভাপতিত্বে ও থানা যুবদলের আহবায়ক সোয়েব খান ও সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম স্বপন, তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, মহিলাদল ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব এ্যাড. রুনা লায়লা, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুল হক, যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, অলিউল হাসানাত তুহিন মাষ্টার,পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,পল্লবী থানা যুবদলের আহবায়ক হাজী নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাঈম হোসেন,পল্লবী থানা মহিলা দল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
সব মন্তব্য
No Comments