স্টাফ রিপোটার: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-কর্তৃক ‘মাতৃভাষা পিডিয়া’ প্রকাশনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ১১ই জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ‘মাতৃভাষা পিডিয়া’র শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এম.পি.। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব সোলেমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ। মাতৃভাষা পিডিয়ার উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, ‘মাতৃভাষা পিডিয়া’ সম্পাদনা পরিষদের সদস্য অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী, জনাব মুহম্মদ নূরুল হুদা, অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য, অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ,অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, এবং অধ্যাপক ড. রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তাগণ এবং প্রিন্ট মিডিয়া/ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
মাতৃভাষা মানে মায়ের ভাষা, যা ব্যক্তির বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। মানুষ যে ভাষাটি তার পিতামাতা বা অভিভাবকের কাছ থেকে ছোটবেলায় শিখে, যে ভাষাটি কোনো একটি অঞ্চলে বহুল প্রচলিত এবং যে ভাষায় ব্যক্তির মনোজগতের বিকাশ ঘটে। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান করে।
পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণে বাংলা ভাষাকে দায়বদ্ধ করে তুলেছে। এই দায়বদ্ধতা থেকে সকল মাতৃভাষার বিশ্বকোষ তৈরির প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) ‘মাতৃভাষা পিডিয়া’ প্রকাশের উদ্যোগ নিয়েছে। ‘মাতৃভাষা পিডিয়া’ সাধারণ বিশ্বকোষ নয়। এটি হবে প্রধানত প্রত্যেকের মাতৃভাষায় ব্যবহৃত ধ্বনি, শব্দ, বাক্য, শব্দের ব্যুৎপত্তি, শব্দ ও বাক্যের অর্থ প্রয়োগ, ভাষার ব্যাকরণসহ ভাষা সংশ্লিষ্টি সামগ্রিক আলোচনাসমৃদ্ধ একটি বিশ্বকোষ।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments