উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় মহসিন মিঞা লিটনকে সভাপতি ও মোঃ মিজানুর রহমান রনিকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় প্রেসক্লাবের মিলনায়তনে সাবেক সভাপতি মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কণ্ঠ ভোটের মাধ্যমে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মহাসিন মিঞা লিটনকে সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান রনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ নুরুল ইসলাম, আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন বালী অপু, আহমেদুল কবির বিপ্লব মোল্লা, যুগ্ম সম্পাদক নাজমুল হক মুন্না, কোষাধ্যক্ষ এমদাদুল কাসেম সেন্টু, দপ্তর সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম। কার্যকরি সদস্য নির্বাচিত করা হয় মোঃ হেমায়েত উদ্দিন, আঃ রহিম সরদার, রফিকুল ইসলাম শিপন মোল্লা, মোঃ খবির উদ্দিন, ভবতোষ চক্রবর্তী, সৈয়দ নাজমুল ইসলাম, কল্যান কুমার চন্দ, মোঃ নাসির উদ্দিন শরীফ, মোঃ কাওছার হোসেন পিয়াল, বি,এম রবিউল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী ও বি.এন.খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments