বরিশাল অফিস: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; একসময় বাংলাদেশেও ফুটবল ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা। ঢাকার ফুটবল লীগের বড় দলগুলোর খেলা নিয়ে আগ্রহ ও কৌতূহল ছিল সারা দেশের মানুষের। সে সময় স্টেডিয়াম পূর্ণ হয়ে যেত দর্শকদের ভিড়ে। বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো ঢাকায়। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সত্যিই হতাশাজনক। এ অবস্থায় কিশোর কিশোরীদের ফুটবল নিয়ে আমাদের নতুন করে আশান্বিত করে বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে নারী ফুটবলের সাফল্য।সারা দেশে তৃণমূল পর্যায় থেকে কিশোর-কিশোরীদের বাছাই করে সঠিক পরিচর্যা ও নিয়মিত ফুটবলের প্রশিক্ষণ দেয়া দরকার। ক্রিকেটের মতো ফুটবলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেয়া হলে আন্তর্জাতিক পর্যায়ে এ খেলায় আমাদের ব্যর্থতা ঘুচবে অবশ্যই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় খেলা ফুটবলকে অবহেলা করার সুযোগ নেই।
আজ 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) ২০২২' ও 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব - ১৭) ২০২২' এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাদ আউটার স্টেডিয়ামে এই টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন। এবারের টুর্ণামেন্ট এর আয়োজক বরিশাল কমিশনার কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়া উন্নয়নের জন্য সবরকমের সহযোগিতা দিয়ে আসছেন। সে একজন সত্যিকারের ক্রীড়া প্রেমিক। তিনি প্রধানমন্ত্রী হয়েও স্টেডিয়াম ছুটে যান খেলা দেখতে খেলোয়ারদের উৎসাহ দিতে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবসমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার উপযুক্ত সুযোগ সৃ্টিতে সম্মিলিতভাবে এগিয়ে আসা জরুরি। ছাত্র-ছাত্রীরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও কাজকর্মে মনযোগী হতে পারবে।
তিনি আরো বলেন, ছেলে-মেয়ের শারীরিক ভাবে বেড়ে উঠতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করার সুুযোগও করে দিতে হবে এদেশের মাটিতে। না হয় বন্দী অবস্থায় মোবাইলে ভিডিও গেইম খেলাধুলা করলে সুস্থ মন ও সু-স্বাস্থ্যের অধীকারী নাও হতে পারে। তাই শিশু-কিশোর সাধারণভাবে বেড়ে উঠতে ও আগামী দিনে দেশের ভবিষ্যৎ বিবেচনায় খেলাধুলার সুযোগ অবশ্যই করে দিতে হবে।
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি আামিন উল আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম আক্তারুজ্জামান,ডিআইজি বরিশাল,প্রলয় চিচিম, পুলিশ কমিশনার(ভারপ্রাপ্ত) বরিশাল,জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments