স্টাফ রিপোটার: জাতীয় প্রেসক্লাবে নিজ শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিস মারা গেছেন।শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬ টায় ১০ মিনিটে মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬ টায় ১০ মিনিটে গাজী আনিস মারা যান। তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিজের দেওয়া আগুনে দগ্ধ হওয়া ব্যাক্তির নাম কাজী আনিছ নামের (৫০)। পেশায় একজন ঠিকাদার। বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজপলার পানতি গ্রামে।
গতকাল জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে ব্যবসায়ী গাজী আনিস নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পরপরই সংবাদিকদের সহায়তায় ওই ব্যক্তিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জানাগেছে, দগ্ধ কাজী আনিস কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পানতি গ্রামের বাসিন্দা। তিনি তিন কন্যা সন্তানের জনক।আনিস কুষ্টিয়া জেলা ছাত্র লীগের সভাপতি ছিলেন। এই সাবেক ছাত্রনেতা পেশায় ঠিকাদার ছিলেন।
আনিস গত ২ মাস আগে হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন। সোমবার বিকেলে তিনি প্রেস ক্লাবে আবারো আসেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের অফিসেও বসেন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে নিজ শরীরে আগুন দেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments