পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো :মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) ‘স্বপ্ন যাত্রা’র অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে রাজশাহী জেলার রাজশাহীর স্যাটেলাইট টাউন হাই স্কুল এ অধ্যায়নরত মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে।
রোববার সকালে রাজশাহীর স্যাটেলাইট টাউন হাই স্কুল এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে ৫জন ছাত্রীকে ৫টি বাইসাইকেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম,মিডল্যান্ড ব্যাংক এরিয়া হেড ও রাজশাহী শাখার ম্যানেজার মোঃ আহসান হাবিব, নগরভবন শাখা ব্যবস্থাপক মরিয়ম পারভীন,সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আশরাফুল ইসলাম, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক সহ স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments