ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুরে মঙ্গলবার ১ নভেম্বর জাতীয় যুব দিবস - ২০২২ উপলক্ষ্যে উদযাপন র্যালি, আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠক সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। সকাল ১০ টায় হরিপুর উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে হরিপুর উপজেলার শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠককে এ পুরস্কার দেওয়া হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন "অক্সিজেন ইয়ুথ ফোরাম" ও শ্রেষ্ঠ সংগঠক মোঃ মোজাহেদুর ইসলাম ইমন 'কে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপজেলা যুব উন্নয়ন, হরিপুর এর কর্মকর্তা মোঃ মফিজুর রহমান শাহ্ বলেন, হরিপুর উপজেলার ১৫ টি যুব সংগঠনের মধ্যে দেশপ্রেম, মূল্যবোধ, সম্প্রীতি ও সার্বিক কাজের মূল্যায়নে উপজেলার শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠককে ‘যুব দিবস - ২০২২ উপলক্ষ্যে উপজেলার শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠক সম্মাননা পুরস্কার-২০২২’ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি, উপজেলা পরিষদ, হরিপুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান শাহ্ সহ স্থানীয় সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments