স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টি (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবর (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডি ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগষ্ট অভ্যূত্থানের ছাত্র-জনতা আন্দোলনে টিপুর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, কোন্ড ইউনিয়নে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর জমি রয়েছে। সেখানে একটি ছোট ঘর রয়েছে।৫ আগষ্টের পর থেকে সেকানে তিনি আত্মগোপনে ছিলেন।এদিন সন্ধ্যায় বাইরে বের হলে স্থানীয় লোকজন দেখে তাকে আটক করে।পরে কেরানীগঞ্জ থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়।
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
সব মন্তব্য
No Comments