ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে অভিযোগ করে বলেছেন রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধভাবে চাপিয়ে দলিল লেখক সমিতির স্বেচ্ছাচারিতা, দুনীর্তির বিরুদ্ধে সাধারণ নাগরিকদের আন্দোলনের সাথে সংহতি জানানোর কারণে জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফিকে কোনো মামলা ছাড়াই ৬৪ দ:বি: ধারায় গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, অবৈধভাবে চাপিয়ে দেয়া দলিল লেখক সমিতির স্বেচ্ছাচারিতা, দুনীর্তি এবং জমি রেজিস্ট্রি বন্ধ রাখার প্রতিবাদে স্থানীয় জনগণ আন্দোলন চালিয়ে আসছে।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য জননেতা বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফিকে হয়রানীমূলকভাবে গ্রেফতার ও আটক রাখার নিন্দা করেছেন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা বলেন, অবৈধভাবে চাপিয়ে দেয়া দলিল লেখক সমিতির স্বেচ্ছাচারিতা ও দুনীর্তির কারণে জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে থাকার ঘটনা নিরসনে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments