আন্তর্জাতিক ডেস্ক: হিমালয়ে তুষারধসে ১৯ জন পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ভারতীয় কর্তৃপক্ষ । শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে চতুর্থ দিনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছেন।
উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডের দ্রৌপদী কা ডান্ডা দ্বিতীয় পর্বতের চূড়ার কাছে মঙ্গলবারের বিশাল তুষারধসে একদল আরোহণকারী প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষক আটকে পড়ে৷
রাষ্ট্রীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র রিধিম আগরওয়াল এএফপিকে বলেন, ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
প্রতিকূল আবহাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, উদ্ধার অভিযান দিনের জন্য আবার শুরু হয়েছে কিন্তু আবহাওয়ার ওপর সেটি নির্ভর করছে।
পুলিশ, দুর্যোগ কর্তৃপক্ষ এবং ভারতীয় বিমান বাহিনী অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার জন্য মোতায়েন করা হয়েছে, তুষার ও বৃষ্টিপাত সত্ত্বেও পাহাড় থেকে সফলভাবে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments