ভোলা প্রতিনিধি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার আর কখনো ফিরে আসবে না।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশনে বজ্রগোপাল টাউন হলে সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচন কমিশন কোনো দলের অধীনে নয়। স্বাধীনভাবেই তারা নির্বাচন পরিচালনা করে থাকে।
বিএনপিকে উদ্দেশ্য ড. হাছান মাহমদ বলেন, তারা বলেছিল পদ্মা সেতু হবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা এই পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপ-মন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা জেলা তথ্য অফিসার নুরুল আমিন, চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মো. আল নোমান, চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমূখ।
অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন এ সভার আয়োজন করেন। ফাউন্ডশনের ভাইস চেয়ারম্যান কায়সার আহমেদ দুলাল সভায় সভাপতিত্ব করেন।
এর আগে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাসভবনে ভোলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি ছাড়াও ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু, চরফ্যাসন প্রেস ক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সম্পাদক মনির আহমেদ শুভ্র বক্তব্য রাখেন। দুই প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments