ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল খায়ের মোল্লা (৪৫) ও জাকারিয়া মোল্লা (২০) নামে দুজন নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের ওই এলাকার আতিকুর রহমান মোল্লার ছেলে ও জাকারিয়া একই এলাকার আবু তাহেরের ছেলে।
কসবা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মোল্লা বাড়ির নিজস্ব মালিকানাধীন একটা পুকুর বৈদ্যুতিক মোটর দিয়ে সেচতে ছিল। দুপুরে ওই মোটরে কাজ করার সময় দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments