রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংর্বধনা দেওয়া হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীদের গণজাগরণ সৃষ্টি হয়েছে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ও কবি সুফিয়া কামালের স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবরূপ দিয়েছেন। তাঁর নেতৃত্বে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির শিখরে পৌঁছে গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন স্বাগত বক্তব্য রাখেন । এছাড়াও বক্তব্য রাখেন সংবর্ধিত জয়িতা খাদিজা ও জয়িতা মাহমুদার পক্ষে তার নাতনি মাহিয়া মৌ প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সাবেক যুগ্ম সম্পাদক ও মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার,থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেন,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রতিকুলতাকে জয় করে জীবন যুদ্ধে জয়ী ৫ জয়িতা এরিনুমা খানম,সালেহা খাতুন,মাহমুদা,ফাতিমা ও খাদিজাকে ক্রেষ্ট,সনদ ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সংবর্ধনা দেওয়া হয়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments