রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বিশিষ্ট ব্যবসায়ী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। এছাড়াও তিনি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি।
২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দুটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-২ (বানারীপাড়া- উজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এ প্রসঙ্গর বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, ডেভিল হ্যান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে যৌথভাবে অভিযান চালিয়ে এম মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে কোন থানায় কী মামলা রয়েছে, সে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments