বরিশাল অফিস: পদ্মা সেতু চালুর পর বরিশালে যানবাহনের চাপ তিনগুন বৃদ্ধি পাওয়ায় মেট্রোপলিটন এলাকার মহাসড়তে থ্রি হুইলার পার্কি করতে না দেয়া। ঢাকাসহ উত্তরাঞ্চল থেকে আসা যানবাহনের কারণে এসব থ্রি হুইলার দুর্ঘটনার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। ঈদ যাত্রা নিভিগ্ন করতে আরো কয়েকটি সীধান্ত বরিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ জেলা বাস মালিক গ্রুপের কার্যালয়ে বাস মালিক ও শ্রমিকদের সাথে সমন্বয় সভায় এ সীধান্ত নেওয়া হয়েছে। সভা চলে বিকেল ৫টা প্রর্যন্ত। সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সেলিম। সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ট্রাফিক) খলিলুর রহমান, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাসরেক বাবলু, সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, বরিশাল জেলা পরিবহন শ্রমিক ইউনি য়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন প্রমূখ।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সেলিম জানান, পদ্মা সেতু চালুর পর বরিশালে যানবাহনের চাপ বেড়েছে তিনগুন। এমতাবস্থায় আসন্ন ঈদ উল আযহায় ঘরে ফেরা মানুষদের যাত্রা নির্বিঘœ করতে মেট্রোপলিটন এলাকার মহাসড়কে থ্রি হুইলার পার্কিং করতে না দেওয়ার পাশাপাশি যাত্রী পূর্ণ করে টার্মিনাল থেকে গাড়ি বের হবে, কাউন্টার ব্যাতিত কোথাও টিকেট বিক্রি হবে না, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না ও নিজস্ব স্বেচ্ছাসেবী থাকতে হবে। এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। করতে এসে যাতে কারো প্রাণহানি না হয় সেদিকে কঠোর নজরদারি থাকবে আমাদের।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments