ডেস্ক রিপোর্ট: টি২০ বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই দুবাই থেকে কলকাতায় এসেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন সৌরভ।
রোববার ভারত-পাকিস্তান ম্যাচের দিন ফের তিনি দুবাই যাবেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে কলকাতার এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তার বুকে স্টেন্ট বসানো হয়েছিল। তারপর থেকেই ডাক্তারদের নির্দেশ মেনে চলছেন তিনি। চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও।
শুক্রবার তার স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থই রয়েছেন বিসিসিআই সভাপতি। নিয়ম মেনে চলায় এখন তেমন কোনো শারীরিক জটিলতা নেই তার।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments