স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার মাজহারুল ইসলাম মিথুন ও স্পোর্টস উইমেন অব দ্যা ইয়ার সাজিদা ইসলাম পারুল
স্টাফ রিপোর্রার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪ এ স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার হয়েছেন ইন্ডিপেডেন্ট টেলিভিশনের মাজহারুল ইসলাম মিথুন। আর স্পোর্টস উইমেন অব দ্যা ইয়ার হয়েছেন দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল। তারা দু’জনেই ৭ পয়েন্ট পেয়ে যথাক্রমে স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার এবং স্পোর্টস উইমেন অব দ্যা ইয়ার নির্বাচিত হন।
আজ শুক্রবার (২২ নভেম্বর) ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে পুরস্কার বিতরণীর প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক এম এম ইকবাল বিন আনোয়ার ডন ও অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।
ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ মো, রাশিম মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কাযনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম।
মাসব্যাপী এবারের আয়োজনে পুরুষ সদস্যরা ১০টি ও নারী সদস্যরা ৫টি ইভেন্টে অংশগ্রহণ করেন।
পুরুষ সদস্যদের দাবা, শ্যুটিং, আর্চারি, সাঁতার, অ্যাথলেটিকস ২০০ মিটার, গোলক নিক্ষেপ, কল ব্রিজ, অকশন ব্রিজ, রামি এবং ক্যারম এককে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।
অপরদিকে নারী সদস্যদের শ্যুটিং, লুডু, সাঁতার, অ্যাথলেটিকস ১০০মিটার ও ক্যারম এককে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।
এছাড়াও স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার ও স্পোর্টস উইমেন অব দ্যা ইয়ার নির্বাচিত হওয়া দুজনকে ৫০০০ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments