বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ঢাকাগামী যাত্রী বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে মহিলাসহ ৬ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্তঃত ৫ জন। আজ রবিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার কাছিকাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আজ রবিবার দুপুরে বনপাড়া থেকে যাত্রী বোঝাই একটি মিনি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে গুরুদাসপুর কাছিকাটা এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মহিলাসহ ৬ জন যাত্রী মৃত্যু বরণ করে। এসময় আহত হয়েছে আরো অন্তঃত ৫ জন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এবং গুরুদাসপুর ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রেরণ করে। নিহতদের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের কোন পরিচয় জানাতে পারেনি পুলিশ। লকডাউনের সময় এভাবে মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে অনিয়ন্য়িন্ত্রিতভাবে যাত্রী বহনই এ দূর্ঘটনার প্রধান কারণ বলে জানিয়েছে পুলিশ। জেলা প্রশাসক শামিম আহমেদ নিহতদের জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments