বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষা ও সাহিত্য ইনস্টিটিউটের প্রফেসর বাসিরা আমব্রিন ও ইউনিভার্সিটি অব এডুকেশনের পরিচালক প্রফেসর ওয়াহিদ উর রহমান আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এসময় তাঁরা উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। সাক্ষাতকালে তাঁরা রাবির সাথে তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, উর্দু বিভাগের সভাপতি প্রফেসর মুহাম্মাদ শহীদুল ইসলামসহ বিভাগের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
সফরকারী প্রফেসরবৃন্দ রাবির উর্দু বিভাগও সফর করেন। সেখানে তাঁরা বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দের সাথে নিজ নিজ প্রতিষ্ঠানের কোর্স-কারিকুলাম, গবেষণা ও প্রকাশনাসহ শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments