মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : প্রায় আড়াই বছর পর আগামী ২৫ ফেব্রুয়ারি রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে সাধারণ জনগণের স্বার্থের কথা তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের একটি রেঁস্তোরায় রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন,রাজশাহীতে কর্মরত বস্তুনিষ্ঠ সাংবাদিকবৃন্দ আমাদের ডাকা সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন,এতে আমি আনন্দিত। আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গণমাধ্যমকর্মীরা গরীব,মেহনতী মানুষের পক্ষে থাকবে,তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরবে এটিই আমাদের কাম্য।
দলীয় সমাবেশে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করে জাতীয় এই রাজনীতিক বলেন, ওয়ার্কার্স পার্টি শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলতেই মাদ্রাসা মাঠে সমাবেশের আয়োজিত করেছে। আমরা প্রত্যাশা করি, সমাবেশে মেহনতী মানুষের জন্য বলা কথাগুলো সাংবাদিক বন্ধুরা দেশের মানুষের মাঝে তুলে ধরে গণমানুষের স্বার্থের পক্ষে ভূমিকা রাখবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এক সমায়ে তুখোর ছাত্রনেতা ফজলে হোসেন বাদশা বলেন, সমাবেশে জাতীয় রাজনীতির প্রসঙ্গ যেমন আসবে, তেমন রাজশাহীর মানুষের কথাও উঠে আসবে। আমি যেহেতু এলাকার জনপ্রতিনিধি,সেহেতু রাজশাহীর মানুষের জন্য কি করতে পেরেছি,আগামীতে কি করতে পারি,সেসব বিষয়ও স্থান পাবে ২৫ তারিখের সমাবেশে।
আগামী নির্বাচন,জাতীয় ও স্থানীয় রাজনীতি,আগামী দিনে রাজশাহীর উন্নয়ন-সম্ভাবনাসহ উত্তরাঞ্চলে জঙ্গিবাদ, মৌলবাদবিরোধী সংগ্রাম এবং অসাম্প্রদায়িক ও মু্ক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে দলের সমাবেশে জনতার ঢল নামবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এমপি ফজলে হোসেন বাদশা।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
সব মন্তব্য
No Comments