কাজী শাহীন: নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম বারেরমত টেস্ট জয় করেছে বাংলাদেশ।এই জয়ের মধ্যে দিয়ে ইতিহাস গড়ল টাইগার বাহিনী। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে কোনো ফরম্যাটেই জিতেনি বাংলাদেশ দল। তা আবার ৮ উইকেটের বড় ব্যবধানে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩২৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৫৮ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১৬৯ রান করলে জয়ের জন্য ৪০ রানের টার্গেট পায় মুমিনুল হক বাহিনী।
নিউজিল্যান্ডের দেয়া ৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়েই জয় তুলে নেয় টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
[৫] ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে সকালে মাঠে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। স্কোর বোর্ডে ২২ রান তুলতে শেষ ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানে অল আউট হয় কিউইরা। ৪৬ রান খরচায় ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা ইবাদত হোসেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments