বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলন শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। রবিবার (৩১ আগষ্ট) রাত পৌনে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পর পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়।
জানাগেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রী চালুর দাবিতে গত ২৭ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে আসছিলেন। রোববার বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের সভা হয়, যেখানে কম্বাইন্ড ডিগ্রী চালুর পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রী চালুর সিদ্ধান্ত হয়। তবে শিক্ষার্থীরা তিনটি ডিগ্রী চালু রাখার সিদ্ধান্ত মেনে না নিয়ে শিল্পাচার্য জয়ঢনুল আবেদিন মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন এবং উপাচার্যসহ দুই শতাধীক শিক্ষখে অবরুদ্ধ করেন।
এসময় ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছিলেন। হঠাৎ করেই বহিরাগতরা লাঠি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলাকারিরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের তালা খুলে শিক্ষদের বের করে দেয়। হামলার পর শিক্ষার্থীরা লাইব্রেরিতে আশ্রয় নেয়। হামলাকারিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হামলার পর রাত ৯টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষুব্ধ শিক্ষার্থরা উপচার্যের বাসভবন ও প্রক্টর অফিস ভাংচুর করে।
হামলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments