ডেস্ক রিপোর্ট: ফিফা টায়ার-১ এর দুই ম্যাচ সিরিজের ২য় প্রীতি ম্যাচে সফরকারী মালয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করলো স্বাগতিক বাংলাদেশের নারী ফুটবল দল।
তবে প্রথম ম্যাচে ৬-০ গোলে জয়লাভ করায় সিরিজটি ১-০ ব্যাবধানে নিশ্চিত করেছে। এটি ছিল নিজেদের মাঠে বাংলাদেশের নারীদের প্রথম কোন আন্তর্জাতিক সিরিজ জয়।
আজ রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৬১ ধাপ উপরের র্যাংকধারী মালয়েশিয়ার বিপক্ষে জয়লাভ করতে না পারলেও, একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিকরা। কিন্তু সফরকারীদের অতি রক্ষনশীলতার মোকাবেলা করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল সবুজের দলটি।
বাংলাদেশের মেয়েরা আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে মালয়েশিয়া। ম্যাচের ধরণ দেখেই এটি নিশ্চিত হওয়া গিয়েছে যে জয় নয়, পরাজয় এড়াতেই আজ মাঠে নেমেছে তারা। শেষ পর্যন্ত সফলও হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments