মোঃ মহশীন আলী, রংপুর অফিস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মহাসচিব সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ঠাকুরগাঁওয়ে এসে বলেছিলেন, কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করে দেওয়া হবে। ঠিক এরই মধ্যে কিন্তু কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফের বিল পাশ হয়েছে। সুতরাং আমরা যে কথাগুলো বলেছিলাম, এগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল সাড়ে ৫ টায় ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর এলাকায় ইএসডিও’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি মাননীয় মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনাদের কাছে ঋণী। কারণ বরাবরই আপনারা আমাকে সমর্থন দিয়ে এসেছেন। আপনাদের ঋণ আমি কোনদিনও শোধ করতে পারব না। সবাইকে অবগত করে তিনি বলেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করতে প্রাথমিক কাজগুলো সম্পন্ন করার জন্য ঢাকা থেকে একটি দল এসেছে।
ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর চালু করণসহ ইপিজেড তৈরি করার কথা বলা হয়েছিল, সেইসবের কাজ দ্রুতও শুরু হয়ে যাবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। সরকারের দায়িত্ব নেওয়ার ১৫ দিনও হয়নি। এরই মধ্যে সরকার যে লক্ষ্যের জন্য কাজ করতে চেয়েছেন সেই লক্ষ্যে সরকার পৌঁছাচ্ছেন মর্মে উল্লেখ করেন।
একটা অভ্যুত্থানের ও অনেক রক্তপাতের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করবার প্রত্যয় নিয়ে আজকে এগিয়ে চলার সব সময় মনে রাখার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আজকে ধর্ম-বর্ণ, গোত্র সব কিছুকে একত্রে করে সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে, আমাদেরকে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমরা কোনদিনও হার মানিনি, আমরা হার মানব না। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের চেতনা, ৯০ এর চেতনা, ৫২ এর চেতনা এবং সবশেষ জুলাই যুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে জাতি গঠনে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা তিনি উল্লেখ করেন।
ড. মুহম্মদ শহীদ উজ জামান-এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments