ডেস্ক রিপোর্ট : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক সহধর্মিণী, বিদিশা ফাউন্ডেশনে চেয়ারম্যান বিদিশা সিদ্দিকী বলেছেন, জাতীয় পার্টি গঠন করতে এরশাদ ও রওশন এরশাদ অনেক কষ্ট করেছেন। এভাবে এ পার্টি শেষ হতে পারেনা। রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক করে তাকে অপমান করা হয়েছে। পার্টির সকল নেতাকর্মী জিএম কাদেরের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাখান করেছে। রওশন এরশাদই পার্টিই আজীবন চেয়ারম্যান। কিছু দিনের মধ্যেই এ ঘোষণা দিবেন বলেও জানান তিনি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
বিদিশা বলেন, এরশাদ পার্টিকে কাদের পার্টি হতে দিবোনা। এরশাদ-রওশন সংসারে সময় দেননি। সারাজীবন দেশের জন্য রাজনীতি করে গেছেন। আমরা রওশন এরশাদের সম্মান ফিরিয়ে দিতে চাই। এ বিষয়ে এরশাদ পরিবার ও পার্টির সিনিয়র নেতারা এক হয়েছে। তিনি বলেন, আমি আমার দুই ছেলে এরিক ও শাদকে নিয়ে সারাদেশে লাঙ্গল চাষ করবো। আমার প্রতি অনেক অত্যাচার হয়েছে। ভয় পাইনি, ভেঙ্গে পড়িনি।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতাকর্মী আমার সাথে যোগাযোগ করছে। তারা আমাকে পার্টির হাল ধরতে বলছে। তারা এরশাদের জাতীয় পার্টি ফিরে পেতে চায়। সারাদেশের নেতাকর্মীদের সাথে সমন্বয় করার জন্য আমরা ইতিমধ্যে একটি সেল গঠন করেছি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কঠোর সমালোচনা করে বলেন, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে রাতারাতি সম্মেলন করে তিনি চেয়ারম্যান হয়েছেন। পল্লীবন্ধুর সহধর্মিণীকে করা হলো প্রধান পৃষ্ঠপোষক। প্রধান পৃষ্ঠপোষক হয় ক্লাব বা সমিতিতে। তিনি বলেন, অচিরেই জাতীয় পার্টি পুর্নগঠন করা হবে। এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। আর বিদিশার নেতৃত্বে সরকার গঠন করে এরশাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করবো।
আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, বিএলডিপি'র চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লা। সভায় আরো বক্তব্য রাখেন সম্মিলিত জাতীয় জোট নেতা হাসরত খান ভাসানী, বাবুল সরদার চাখারী, সিরাজুল হক সিরাজ, আকতার হোসেন, আনোয়ার হোসেন, সৈয়দ আসাদুল হান্নান নুর, আশরাফ হোসেন, মাওলানা জুবায়ের, আব্দুল মালেক প্রমুখ।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments