ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সহ বিশ্বের সকল নারীকে অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, শুরু থেকেই মানব সমাজের বিকাশ ও অগ্রগতি, সামাজিক উৎপাদনে নারী-পুরুষের সমান ক্ষেত্রে বিশেষে অধিক অবদান ও ভূমিকা রখার পরও নারীর মানুষ হিসাবে মর্যাদা ও অধিকার অস্বীকৃত হচ্ছে। নারীরা সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। জনাব ইনু বলেন, পশ্চাৎপদ সামাজিক দৃষ্টিভঙ্গী, সকল ধর্মের তেতুল তত্ত্ব এবং বৈষম্যমূলক রাষ্ট্রীয় আইন নারীর প্রতি বৈষম্যের মূল উৎস। জনাব ইনু নারীর প্রতি পশ্চাৎপদ নেতিবাচক সামাজিক দৃষ্টি পরিবর্তন, পিতা-মাতার সম্পত্তিতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা, বিবাহ-বিবাহ বিচ্ছেদ-সন্তানের অভিভাবকত্ব-দত্তক গ্রহণের বিষয়ে বৈষম্যমূলক পারিবারিক ও রাষ্ট্রীয় আইন পরিবর্তন, ধর্মের নামে নানাভাবে মানুষ হিসাবে নারীর মানবধিকার-সমমর্যাদা-সমঅধিকার-স্বাধীনতা হরণের বিধিনিষেধের বিরুদ্ধে মানবিক জাগরণ, ঘরে-বাইরে নারীর প্রতি সকল বৈষম্য ও সহিংসতর অবসান, সমকাজে সমমজুরী নিশ্চিত করা সহ নারীর প্রতি সকল ধরণের বৈষম্যের অবসানে সকল মানবতাবাদী, যুক্তিবাদী, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, প্রগতিশীল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে বরাবরই আপসহীনভাবে সোচ্চার আছে এবং নারীর সমঅধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সংগ্রাম করে আসছে। জনাব হাসানুল হক ইনু এমপি আজ ৯ মার্চ ২০২২ বুধবার, বিকাল ৩ টায়, ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জাসদ ও নারী জোটের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি ও জাতীয় নারী জোট নেত্রী উম্মে হাসান ঝলমল, জাসদের নারী বিষয়ক সম্পাদক ও জাতীয় নারী জোট নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপি, জাসদের পরিবেশ বিষয়ক সম্পাদক ও নারী জোট নেত্রী এড. নিলঞ্জনা রিফাত সুরভী, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জাতীয় নারী জাট নেত্রী শাহীন আক্তার, নারী জোট নেত্রী মালা সাইমুন, পল্লবী থানা জাসদের সাধারণ সম্পাদক শিরীন সিকদার, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য রেশমা হাবীব প্রমূখ।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments