ডেস্ক রিপোর্ট: রাজশাহীর মোল্লাপাড়ায় প্রায় ৫৩ বছর ধরে বসবাসরত মালপাহাড়িয়া সম্প্রদায়ের ১৬টি পরিবারকে নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই দাবি জানান।
গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “সম্প্রতি জমির মালিকানা দাবি স্থানীয় সাজ্জাদ আলী নামে এক ব্যক্তি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় ৫৩ বছর ধরে বসবাসরত মালপাহাড়িয়া সম্প্রদায়ের ১৬টি পরিবারকে উচ্ছেদে তৎপরতা শুরু করেন। রবিবার মহল্লা ও বাড়ি-ঘর খালি করা হবে, সে উপলক্ষে শুক্রবার খাসি জবাই করে পাহাড়িয়াদের জন্য ভোজেরও আয়োজন করেন তিনি।” গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই ঘটনা জানাজানি হলে বিষয়টি আলোচনায় আসে।
নেতৃদ্বয় আরো বলেন, এদেশের শাসক শ্রেণী ও মুনাফা লোভী বণিক শ্রেণী নানা কৌশল অবলম্বন করে পাহাড়-সমতলে বাঙালি ভিন্ন অন্যান্য জাতিগুলোর অস্তিত্ব ধ্বংস করতে চায়। তারা জাতিসত্তাসমূহের ঐতিহ্য ও বংশ পরম্পরায় ভোগ করা ভূমির অধিকারকে অস্বীকার করে এবং তাদেরকে নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ করে। ভূমি বেদখলের উদ্দেশ্যে অতীতে গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লিতে অগ্নিসংযোগ, রাঙ্গামাটির সাজেক, লংগদু, বরকল, কাউখালি ও খাগড়াছড়ির মানিকছড়ি, মহালছড়ি, মাটিরাঙা ইত্যাদি বহু জায়গায় পাহাড়িদের বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
“সাম্প্রতিক শেরপুরে গারোদের জমি দখলের ষড়যন্ত্র ও সিলেটে খাসিয়াদের পানজুম কর্তন ও উচ্ছেদের ষড়যন্ত্র দেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলোর ভূমি বেদখল হওয়ার সমস্যার গভীরতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।”
নেতৃদ্বয়, অবিলম্বে মালপাহাড়িয়া সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা বিধানসহ তাদেরকে নিজেদের ভূমি ও বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করা, উচ্ছেদ পরিকল্পনাকারীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকার নিশ্চিতসহ সমতলের জাতিসত্তাসূহের জন্য পৃথক ভুমি কমিশন গঠনের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments