কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ‘আমি বাড়ির উডানেই আছেলাম। হুনি শোঁ শোঁ শব্দ। এর মধ্যেই আমার ঘরড্যা ভাইংগ্যা গ্যাছে। এহন আমার ঠাঁই নেয়ার মতো কোনো জায়গা নাই’। এমনটাই বলছিলেন সাগরপাড়ের তাহেরপুর গ্রামে বিধবা নারী মহিমা আক্তার। ঘূর্নিঝড় দানা ভারতের উড়িষ্যা উপক‚ল অতিক্রম করলেও পটুয়াখালীর কলাপাড়ায় এর প্রভাব পড়েছে। উপক‚লীয় এলাকায় রেখে গেছে ক্ষত চিহ্ন। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কিছু বসতঘর। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। কৃষি খাতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ঘূর্নিঝড় দানা তান্ডবে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গইয়তলা গ্রামের বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে বলে সাংবাদিদের জানিয়েছেন উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে কলাপাড়ায় বৃহস্পতিবার দিনভর থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাস বইছিলো। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ সাগরপাড়ের তাহেরপুর গ্রামে মো. বেলøাল হাওলাদার, রুবেল পাহলান, বাবুল সরদার, জাহিদুল ইসলাম, আবু তালেব, নজির সরদার ও বিধবা নারী মহিমা আক্তারের বসত ঘর তছনছ করে দেয়। কোনো ঘরের চাল, আবার কোনো ঘরের বেড়া উড়িয়ে নিয়ে গেছে। আবার কোনো ঘরের ওপর গাছ পড়ে ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় বাসিন্দা তুহিন খান বলেন, তাঁর নিজের অন্তত ৩০টি রেইনট্রি, চাম্বল গাছসহ গ্রামের শতাধিক গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া অনেক বাড়ির বিদ্যুৎ লাইনের ওপর গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্থ হয়েছে। বহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের গ্রামে এমন ক্ষতিগ্রস্থ হয়।
কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভ‚মি) কৌশিক আহমেদ বলেন, আমরা সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্থদের ত্রাণসহায়তা দেয় হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments