স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ দেশব্যাপী সর্বাত্মক সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার ( ২৯ নভেম্বর ২০২৩) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছেনে, হরতাল চলাকালীন সড়ক পথ, নৌ-পথ ও রেলপথে সকল যানচলাচল এবং দোকানপাঠ ও অফিস-আদালত বন্ধ থাকবে।
তিনি আরও জানান, অবরোধের আওতামুক্ত থাকবে সংবাদপত্রের গাড়ী, অ্যাম্বুলেন্স,অক্সিজেন সিলিন্ডার গাড়ী ও জরুরী ঔষধ পরিবহন।
রিজভী বলেন, বিএনপি’র নেতা-কর্মীরা এক কঠিন সময় পার করছে। অনেকটা দেশ ছাড়া উদ্বাস্তুর মতো। সহায় সম্বলহীন নিঃস্ব তারা। বিগত ১৫ বছরে অনেককে চাকুরীচুত করা হয়েছে, চাকুরী থাকলেও কোন পদোন্নতি পায়নি, ব্যাবসা বাণিজ্য কেড়ে নেওয়া হয়েছে, দোকান-পাট, বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে এর উপর এখন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া নেতা-কর্মীরা ধান ক্ষেতে মশারী টানিয়ে ঘুমানোর দৃশ্য দেশবাসী দেখেছে, সুপারির বাগান, ফলের বাগান এবং রান্না ঘরের লাকড়ী রাখার স্তুপের মধ্যে কোন রকমে জায়গা করে রাত পার করছে বিএনপি’র নেতা-কর্মীরা।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৩৬৫ জনের অধীক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ১৪ টি ।এই মামলায় আসামী ১৫৩০ জন। এই সময় ৬৫ জনের অধীক নেতাকর্মীকে আহত করা হয়েছে।
হরতালে রাঝধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, যাত্রী পরিবহনের চালকরা জানিয়েছেন, প্রতিদিনির তুলনায় যাত্রী কম চলাচল করছে।
রেলপথের খবর নিয়ে জানাগেছে, সকাল থেকে কমলাপুর থেকে স্বাভাবিকভাবে ট্রেন ছেড়ে গেছে। কোথাও কোন সমস্যার খবর পাওয়া যায়নি।ষ্টেশনে যেকোন ধরনে অপ্রতিকর ঘটনা মোকাবেলায় আইশৃংখলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
সদরঘাটে খবর নিয়ে জানাগেছে, নৌপথে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী তুলনামুলক কম রয়েছে। সকাল থেকে ভোলা, চাঁদপুর লঞ্চ ছেড়ে গেছে। কোথাও অবরোধ আহবানকারীদের তৎপরতা দেখা যায়নি।ভোর পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চ সদরঘাটে পৌঁছেছে।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments