চট্টগ্রাম অফিস: ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিনের কর্মসূচির শুরুতে সকাল দশটায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নূর আনোয়ার হোসেন রনজুর নেতৃত্বে র্যালী করে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল সাড়ে দশটায় আলোচনা সভার আয়োজন করা হয়।
নূর আনোয়ার হোসেন রনজুর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন যুদ্ধকালীন মুক্তিযুদ্ধের বিএলএফের চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন। বক্তব্য দেন প্রোগ্রাম কন্ট্রোলার রোমানা শারমিন, মুখ্য চিত্রগ্রাহক নিয়ন্ত্রক পান্থ রেজা, বিজ্ঞাপন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, হিসাব সহকারী মাকসুদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ শওকত ইকবাল চৌধুরী।
আলোচনায় মাহফুজুর রহমান বলেন, ‘বাঙালির দীর্ঘ দিনের লালিত স্বপ্ন স্বাধীন ভূখণ্ড অর্জনের জন্য যে লডাই সংগ্রাম ছিল তার চূড়ান্ত রূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। আমরা মুক্তিযোদ্ধারা বাংলার জনগণকে সাথে নিয়ে এ দেশ স্বাধীন করেছি, বিজয়ের এই দিনে আমি সবার প্রতি রক্তিম শুভেচ্ছা জানাই।’
আবুল মোমেন বলেন, ‘বাংলা ও বাঙালির অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমাদের সবাইকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।’
নূর আনোয়ার হোসেন রনজু বলেন, ‘৩০ লক্ষ শহীদের রক্ত, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতাকে আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কর্মগুলো সততার সাথে সম্পাদন করতে হবে। আমরা যদি সবাই নিজ কর্মে উদ্দোমি ও সৎ থাকি, তাহলে আমাদের দেশ হবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার মত একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ।’
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments