ডেস্ক রিপোর্ট: আজ ২৯ আগষ্ট ’২৪ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর এনসিটিবি পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.কামরুল হাসান মামুন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফাকে অন্তর্ভুক্ত করে। কিন্তু সম্প্রতি বিভিন্ন মহল থেকে এই শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে উক্ত কমিটি থেকে তাঁদের বাদ দেওয়ার চেষ্টা চালানো হয়। কমিটি পুনর্গঠনের বিষয়ে আলোচনার মধ্যেই গতকাল আকস্মিকভাবে কমিটিটি বাতিল করা হল, যা অত্যন্ত দুঃখজনক।”
তারা আরও বলেন, “ছাত্র—জনতার অভ্যুত্থানে সকল শ্রেণী—পেশার মানুষের ভূমিকা থাকলেও আন্দোলন পরবর্তী সময়ে এসে আমরা দেখছি, অভ্যুত্থানের বিভিন্ন অংশীজনদের নানা ভাবে তকমা দিয়ে, তাঁদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে তাদের জীবনকে অনিরাপদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা শিক্ষা ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংকট তুলে ধরে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন যখন প্রবল ফ্যাসিস্ট দমন—পীড়নের মুখে, সেসময় যে শিক্ষকরা সবার আগে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁদেরকে এখন নানাভাবে হয়রানি করা হচ্ছে। এগুলো চরম অগণতান্ত্রিক এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। এসব ঘটনার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের যে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বরং তাকেই খারিজ করা হচ্ছে। অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঠ্যপুস্তক সংশোধন—পরিমার্জন কমিটি বাতিলের যে সিদ্ধান্ত হয়েছে তা চরম অগণতান্ত্রিক এবং সরকারের নতজানু নীতির বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
তারা আরও বলেন, “গত ১৬ বছরে শিক্ষা আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে যাদের কোন ভূমিকা চোখে পড়েনি তারা এখন আওয়ামী ফ্যাসিবাদের সেই ট্যাগিংয়ের রাজনীতিকেই বেছে নিয়েছে। যে শিক্ষকরা শিক্ষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছেন, ছাত্রদের পক্ষে লড়েছেন তাঁদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেয়া হচ্ছে এবং তাদের সাথে জবরদস্তিমূলক আচরণ করা হচ্ছে। এসমস্ত ঘটনা সমাজে বিভাজন এবং অসহনশীল মানসিকতা তৈরি করছে। আমাদের চারপাশে যখন অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলা হচ্ছে তখন এ ধরনের ঘটনা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নকেই বাধাগ্রস্ত করছে।”
আমরা ছাত্রসমাজ এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই, জুলাই গণঅভ্যুত্থানে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন জাগ্রত হয়েছে তাকে রক্ষায় এগিয়ে আসুন! সকল রকম অসহিষ্ণুতা এবং জবরদস্তিমূলক আচরণের বিরুদ্ধে লড়াই জারি রাখুন!
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments