আনোয়ার হোসেন: বুড়িগঙ্গা নদীর নদীর তীরে মিটফোর্ড হাসপাতালের বিপরীতে কয়েকটি সারিবদ্ধ ভাবে এ ভাসমান হোটেলগুলোর অবস্থান৷ নিম্ন আয়ের মানুষের থাকার আশ্রয়স্থল। দেশের কোথাও এত কম টাকায় আবাসিক হোটেলে থাকা যায় না। একটি লঞ্চে ৫০ জন লোক থাকার ব্যবস্থা রয়েছে।
বুড়িগঙ্গার তীরে বেশ কয়েকটি লঞ্চ সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে। সেই লঞ্চে উঠার জন্য কাঠের সিড়ির ব্যবস্থা আছে। এই লঞ্চগুলো এক সময় দেশের বিভিন্ন নৌরুটে চলাচল করত। এখন চলাচলের অনুপযোগী হওয়ায় এখানে এনে অস্থায়ী আবাসিক হোটেল বানানো হয়েছে।
ভাসমান হোটেলের এক ম্যানেজার জানান, তারা এখানে সিঙ্গেল সিট ৫০ টাকা, কেবিন ১৫০ টাকায় ভাড়া দেন। মানুষের থাকার মতো মোটামুটি সব ব্যবস্থা আছে৷ কিছুটা ছোট হলেও অল্প টাকায় বেশ আরামে থাকতে পারছে নিম্ন আয়ের মানুষেরা৷ একসঙ্গে পাঁচ জনের থাকার সুব্যবস্থা রয়েছে৷ ভাড়া অল্প হলেও এ সব হোটেলে যারা থাকেন, তারা কম সুযোগ-সুবিধা পান না৷ শীতের সময় লেপ, কম্বল, তোষক, বালিশ, বিশুদ্ধ পানির সুব্যবস্থা আছে এখানে।
নাম বলতে অনিচ্ছুক রিকশা চালক বলেন, ‘সারা দিন রিকশা চালাই। রাতে হোটেলে এসে ঘুমাই৷ প্রতি রাতে থাকার জন্য ৫০ টাকা দেওয়া লাগে। মেসে থাকার সামর্থ আমাদের নেই। মেসে থাকা, খাওয়া অনেক খরচ লাগে।’
তিনি জানান, আগে বেশিরভাগ রাত গাছের নিচে রিকশায় কাটাতেন। একদিন যাত্রী নিয়ে মিটফোর্ড ঘাটে এসে ভাসমান হোটেলের সন্ধান পান৷ এরপর থেকে এ হোটেলে রাত্রি যাপন করেন। তিন বছর ধরে ভাসমান হোটেলে থাকেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments