ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপে অংশ নিতে আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও ওপেনিং ব্যাটার এনামুল হক বিজয় ছাড়া স্কোয়াডের সব সদস্যই আজ বিমানে করে যাত্রা করেছে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চুড়ান্ত প্রস্তুতি হিসেবেই এ আসরকে দেখছে অংশগ্রহনকারী দলগুলো।
ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যাত্রা করতে পারেননি তাসকিন ও বিজয়। ভিসা পেতে দেরি হওয়ায় দলের সঙ্গে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করতে পারেননি বলে জানিয়েছেন তাসকিন। সাপোর্ট স্টাফদের সঙ্গে আগামীকাল যাত্রা করবেন তিনি।
এছাড়া সেন্ট লুসিয়া থেকে সরাসরি দুবাই যাবেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা নাইম শেখ। বিসিবি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে নিজ মাঠে সর্বশেষ সংক্ষিপ্ত ভার্সনে অংশ নিয়েছেন তিনি। কিন্তু বাজে পারফর্মেন্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন এই ব্যাটার। এ’ দলের হয়ে সেঞ্চুরি হাকানোর পুরস্কার হিসেবে ফের জাতীয় দলে ডাক পেয়েছেন নাইম শেখ। এশিয়া কাপে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরাম। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বোর্ড। তিনি শুধু টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্ব পালন করবেন।
এশিয়া কাপে বি’ গ্রুপের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে টাইগাররা। গ্রুপের বাকী দুটি দল হচ্ছে আফগানিস্তান ও শ্রীলংকা। ২৭ আগস্ট টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মোকাবেলা করবে তারা।
নিজ মাঠে ২০১২ সালে প্রথম এ টুর্নামেন্ট খেলতে নামে বাংলাদেশ। এর পর টুর্নামেন্টের সর্বশেষ চারটি আসরের তিনটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। ওয়ানডে ফর্মেটের প্রথম আসরের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে পরাজিত হয়েছিল টাইগাররা। ২০১৬ সালে টি-টোয়েন্টি ফর্মেটের ফাইনালে ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশ। ২০১৮ সালে ওয়ানডে ফর্মেটের এশিয়া কাপেও ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল টাইগাররা। তবে ভারতের কাছে ওই আসরেও হার মানতে হয় বাংলাদেশকে।
এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফর্মেটে। যাতে এশিয়ার দলগুলো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের চুড়ান্ত প্রস্তুতি নিতে পারে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments