আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আকস্মিক পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে তার স্থলাভিষিক্ত হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি মানিক সাহা। দলীয় কোন্দলের কারণে শনিবার বিপ্লব কুমার পদত্যাগ করেছে।তবে এ বিষয় কোন মন্তব্য করেননি বিদায়ী মুখ্যমন্ত্রী।
ত্রিপুরার বিধানসভার নির্বাচনের এক বছর আগে রাজ্যের শীর্ষ পদে নাটকীয় এই পদত্যাগের ঘটনা ঘটেছে। নতুন মুখ্যমন্ত্রী মানিক ত্রিপুরা বিজেপির সভাপতি। পেশায় দন্ত চিকিৎসক, মাত্র গত মাসেই রাজ্য সভার এমপি নির্বাচিত হয়েছেন।
শনিবার বিপ্লব কুমার দেব বলেন, তিনি রাজ্যের গভর্নর এসএন আর্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজ ভবনে গভর্নরের সাথে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দেন ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংগঠন শক্তিশালী করার জন্য তিনি কাজ চালিয়ে যান, দল সেটি চায়।
৬৭ বছর বয়সী দন্ত-চিকিৎসক ও রাজনীতিক মানিক সাহা গত ৩১ মার্চ বিজেপি-শাসিত উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের একটি আসনের নির্বাচনে জয় লাভ করেন। ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আগরতলার বিআর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ডা. সাহা ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন। তিনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সভাপতি।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments