ডেস্ক রিপোর্ট: খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দ্রুত উর্ধ্বগতির প্রেক্ষাপটে এক কোটি মানুষকে কার্ড প্রদান করার প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে ওয়ার্কার্স পার্টি বলেছে যে, সকল অংশের শ্রমজীবী মানুষসহ মধ্যবিত্তকেও এই ব্যবস্থার আত্ততায় আনা জরুরী প্রয়োজন। আর সেই লক্ষ্যে সারাদেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার আহবান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। আজ ১৬ মার্চ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর দেয়া এক বিবৃতিতে বলা হয় যে, দ্রব্যমূলের উর্ধ্বগতিতে বিত্তহীন, নি¤œবিত্ত মানুষের মত মধ্যবিত্তও কার্যত অসহায় অবস্থায়। বাজার সিন্ডিকেট যাতে বারবার এ ধরণের পরিস্থিতি তৈরী করতে না পারে সে কারণে পূর্ণাঙ্গ রেশনিংব্যবস্থা চালুর কোন বিকল্প নাই। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, প্রধানমন্ত্রী পার্টির এই সুপারিশ বিবেচনায় নেবেন।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments