ঠাকুরগাঁও প্রতিনিধিঃ হাইকোর্ট ও স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আদেশের প্রেক্ষিতে বন্ধ হতে যাচ্ছে ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে ট্রাক, ট্যাংলরি থেকে টোল আদায়।
বৃহঃবার(৩০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমানারা বন্যা।
এর আগে বুধবার(২৯ জুন) হাইকোর্টের ভিভিশন ব্র্যাঞ্চের বিচারক জে.বি.এম হাসান ও সর্দার রাশেদ জাহাঙ্গীরের আদেশে ২৫.০৬.২৩ সাল পর্যন্ত টোল আদায় বন্ধের নির্দেশ দেন। এর প্রেক্ষিতেই টোল আদয় বন্ধের ব্যবস্থা নেয়া হবে বলে জানাগেছে।
পৌর মেয়ার বন্যা বলেন, আমি নিজেও ট্রাক ট্যাংলরির কাছে টোল আদায়ের বিরোধী। ২০১৮ সালে দেয়া হাই কোর্টের আদেশ অমান্য করে কিকরে টোল আদায় হচ্ছিলো সেটা ঠিক আমার বোধগম্য নয়। বিষয়টি আমার জানা ছিলো না। বিগত মেয়র কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। নতুন আদেশের একটি কপি আমার হাতে এসেছে। শীঘ্রই হাইকোর্টের আদেশ আমলে নেয়া হবে।
জানা যায়, ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি ২০১৫ সালে পৌরসভায় টোল আদায় বন্ধের জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই সময় হাইকোর্ট আমলে নিয়ে ২০১৮ সালের জানুয়ারি মাসে টোল আদায়ের বন্ধের জন্য নির্দেশ দেন। কিন্তু হাইকোর্টের আদেশ না মেনে পৌর কর্তৃপক্ষ পুনরায় শহরের তিনটি স্থানে টোল আদায়ের জন্য আবারো ইজারা প্রদান করেন। সম্প্রতি ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি হাইকোর্টে আবারো টোল বন্ধের জন্য রিট করেন। সেই রিটেরর প্রেক্ষিতে ২৯ জুন হাইকোর্টের ডিভিশন ব্র্যাঞ্চের বিচারক জে.বি.এম হাসান ও সর্দার রাশেদ জাহাঙ্গীরের আদেশে ২৫.০৬.২৩ সাল পর্যন্ত টোল আদায় বন্ধের নির্দেশ দেন।
ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সোহেল রানা বলেন, শহরে অবৈধ ভাবে টোল আদায় করছে পৌর কর্তৃপক্ষ। লোড ও আনলোডের জন্য পৌর কর্তৃপক্ষ টোল আদায়ের চুক্তি করে ইজারা প্রদান করলেও। সেই নীতি অনুসরন করে না ইজারাদারগন। তারা পৌর শহরে চলনতো গাড়ি থামিয়ে টোল আদায় করছেন।
ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া প্রমানিক বলেন, আমরা পৌর শহরের মধ্যে টোল বন্ধের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। ২০২১ সালে টোল আদায় বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে একটি আদেশ পাস হয়। কিন্তু সেই আদেশ মানছে না পৌর কর্তৃপক্ষ। সেজন্য টোল বন্ধের জন্য হাইকোর্টে রিট করি। সেই প্রেক্ষিতে হাইকোর্ট ২০২৩ সালের ২৫ জুন পর্যন্ত টোল আদায় স্থগিত করার নির্দেশ প্রদান করেন।
২০২১ সালে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দেয়া আদেশের প্রেক্ষিতে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় টোল আদায় বন্ধের নির্দেশ দেয়ার পরও ঠাকুরগাঁও পৌরসভায় টোল আদায়ে কেনো ব্যবস্থা না নেয়ায় পুলিশের প্রতি আক্ষেপ প্রকাশ করেন ঠাকুরগাঁও ট্রাক ট্যাংলরির সদস্যরা।
এই বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এর আগে আমি ট্রাক ট্যাংলরির থেকে কোনো প্রকার অভিযোগ পাইনি। তবে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আদেশের বিষয়টি অবগত করে তারা একটি অভিযোগ করেছে। যেহেতু চাদাটা পৌরসভা নেয়, মেয়রের সাথে আলোচনা করে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments