কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিনারে মোমবাতি প্রজ্জলন করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ৬ টায় বুদ্ধিজীবীদের স্মরনে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রজ্জলন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। এ সময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পৌর কাউন্সিলর মো.হুমায়ুন কবির, কলাপাড়া থানা ওসি মো.জসিম সহ আওয়ামলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহীদ মিনারের পাদদেশে ক্ষুদে শিক্ষর্থীদের অংশগ্রহনে রায়ের বাজারের বধ্যভ‚মির সেই নরকীয় ঘটনার প্রতিকৃতি তুলে ধরা হয়। তরুণ প্রজন্মকে জানাতেই এই আয়োজন করে কচিমুখ নাট্যঙ্গন (ক’না)। এ প্রদর্শনী দেখতে ভীড় করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। একই স্থানে আয়োজন করা হয় দেশাত্মবোধক গান ও নৃত্য।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments