ডেস্ক রিপোর্ট: গতকাল ১৮ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ৫:৩০টার দিকে ঢাকার সদরঘাটে এম.ভি. জাকির সম্রাট-৩ ও আসা-যাওয়া-২ জাহাজ ঘাট ত্যাগ করার সময় মাঝখানে একটি ট্রলারের সাথে সংঘর্ষের ফলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন গভীর শোক ও উদ্বেগ প্রকাশ।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে গত ১৮ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক বিকাল ৫:৩০টার দিকে ঢাকার সদরঘাটে এম.ভি. জাকির সম্রাট-৩ ও আসা-যাওয়া-২ জাহাজ ঘাট ত্যাগ করার সময় মাঝখানে একটি ট্রলারের সাথে সংঘর্ষের ফলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের উন্নত সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন দীর্ঘদিন ধরে নৌ-নিরাপত্তা জোরদার, ঘাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, এবং সকল নৌযানের মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার তাগিদ দিয়ে আসছে এবং এ বিষয়ে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
একই সাথে নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো নিরীহ নৌযান শ্রমিক হয়রানি, মিথ্যা মামলার শিকার বা প্রশাসনিক নিপীড়নের সম্মুখীন না হন সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার অনুরোধ জানান।
নেতৃবৃন্দ ভবিষ্যতে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments