স্টাফ রিপোটার: আজ ১৭ নভেম্বর বিকাল ৩ টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন বোর্ড, নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি গঠিত হয়। দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিরীন আখতার এমপি, এড. রবিউল আলম, মোশাররফ হোসেন, অধ্যাপক. ড. ম. আনোয়ার হোসেন, আফরোজা হক রীনা এমপি, মীর হোসাইন আখতার, রেজাউল করিম তানসেন এমপি, নুরুল আকতার, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নাইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত জাসদের দলীয় মনোনয়ন বোর্ড:
১. সভাপতি: হাসানুল হক ইনু এমপি
২. সদস্য সচিব: শিরীন আখতার এমপি
সদস্য: ৩. এড. রবিউল আলম, ৪. মোশাররফ হোসেন, ৫. আফরোজা হক রীনা এমপি, ৬. মীর হোসাইন আখতার ও ৭ নাদের চৌধুরী।
জাসদের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের তারিখ
জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশিগণ আগামীকাল ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বরের মধ্যে পাঁচ হাজার টাকা ফি দিয়ে দলের কার্যালয় থেকে সরাসরি বা অনলাইনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান করতে পারবেন।
জাসদের মনোনয়ন বোর্ড আগামী ২৩ নভেম্বর দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।
নির্বাচন পরিচালন কমিটি:
আহ্বায়ক: মোশাররফ হোসেন
সদস্য সচিব: মীর হোসাইন আখতার
সদস্য: নুরুল আকতার, বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবুল, উম্মে হাসান ঝলমল, কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, সাখাওয়াত হোসেন রাংগা, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, এড. সাদিক হোসেন, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মো: মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো: আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক এড. আবদুল হাই মাহাবুব, মোঃ খালিদ হোসেন, আবদুল আলীম স্বপন, মো: নুরুন্নবী, গোলাম মারুফ মনা, জাহাঙ্গীর আলম
জসিম উদ্দিন বাবুল, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, কুমারেশ রায়, স ম আবদুল মালেক, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন ও সহ-দফতর সম্পাদক প্রকৌশলী হারুন-অর-রশিদ সুমন।
নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি:
আহবায়ক: এড. রবিউল আলম
সদস্য: শিরীন আখতার এমপি, অধ্যাপক. ড. ম. আনোয়ার হোসেন, আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু ও জিয়াউল হক মুক্তা।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments