রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বকেয়া প্রায় দুই কোটি টাকা আদায়ে ৩ দিনব্যাপি পৌরকর মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে পৌরসভা চত্বরে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ বায়েজিদুর রহমান এ মেলার শুভ উদ্বোধন করেন।
এসময় পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ মোঃ ফকরুল ইসলাম মৃধা, বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
এছাড়াও পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরদার,পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন আকতার, সহকারী প্রকৌশলী মোঃ মহাসিন রেজাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বানারীপাড়া পৌরসভায় প্রায় দুইকোটি টাকা পৌর কর বকেয়া রয়েছে। ফলে রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্ট ও ড্রেন-ডাস্টবিন উন্নয়ন-সংস্কারসহ পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হয়ে জনদুর্ভোগ সৃষ্টির পাশাপাশি নিয়মিত বেতনভাতা না পেয়ে কর্মকর্তা-কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ১৫ পার্সেন্ট ছাড় দিয়ে বকেয়া আদায় করতে ৩ দিনব্যাপি এই পৌর কর মেলার আয়োজন করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments