স্টাফ রিপোটার : জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জতীয় পার্টির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই সফল হবে না। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বোকার রাজ্যে বাস করেন। জাতীয় পার্টি এখন অনেক ঐক্যবদ্ধ, সক্রিয় এবং শক্তিশালী। জাতীয় পার্টি দেশের মানুষের ভালোবাসার রাজনৈতিক শক্তি। দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপর আস্থা রাখেন। তৃণমূল মানুষের আস্থার নাম জাতীয় পার্টি। তাই, জাতীয় পার্টির অগ্রযাত্রা রোধ করা অসম্ভব।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর এর আহবায়ক সফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মহানগর উত্তর এর কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহাসচিব মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
জাতীয় পার্টি মহানগর উত্তর এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুল হক চুন্নু আরো বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখান করেছে। আওয়ামী লীগ জানে বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে, আওয়ামী লীগকে মুসলিম লীগ বানাবে। আর বিএনপি জানে বিএনপি ক্ষমতায় যেতে না পারলে তারা ধংস হয়ে যাবে। তাই আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতার জন্য দেশব্যাপী মারামারি শুরু করেছে। ক্ষমতার লোভে ভবিষতে হয়তো আরো মারামারি হবে। কিন্তু দেশের মানুষ জানে আওয়ামী লীগ ও বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ জানে একমাত্র জাতীয় পার্টি দেশের গণতন্ত্র দিতে পারবে। তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সবাই নিরাপদ থাকবে।
এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু আরো বলেন, বিদুতের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। এজন্যই এবিষয়ে তথ্য দিচ্ছে না সরকার। দেশের মানুষ জানতে চায়, ক্যাপাসিটি চার্জের টাকা কার কার পকেটে গেছে।
এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপটন, ভাইস চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, বিভিন্ন থানা থেকে বক্তব্য রাখেন সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, নাসির উদ্দিন সরকার, কাজী আবুল খায়ের, মোঃ মাহফুজ মোল্লা, আলাল মেম্বর, নজরুল ইসলাম সরদার, আব্দুস সাত্তার, আবুল বাশার, ড. নাসির উদ্দিন বকুল, রিয়াজ আহমেদ, এন এম রফিকুল ইসলাম সেলিম, এস এম হাশেম, মোহাম্মদ আলী, বজলুর রহমান মৃধা, আব্দুল বারেক, মোঃ মাসুম, সাখাওয়াত হোসেন দুলাল। উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সরকার, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান বিপুল, মোঃ কাজল, নুরুল ইসলাম নুরু, চিশতী খায়রুল আবরার শিশির, মোঃ হারুন।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments