ডেস্ক রিপোর্ট: ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুড়েছে এক ব্যক্তি। এ ঘটনায় বুধবার ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ইংল্যান্ডের ইয়র্কের স্থানীয় নেতারা যখন রাজা ও রানিকে স্বাগত জানাচ্ছিলেন তখনি তিনটি ডিম ছুড়ে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান ওই ব্যক্তি।
রয়টার্স জানিয়েছে, ইংল্যান্ডের উত্তরে ইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজা ও রানি। সেখান যাওয়ার পরপর ওই ব্যক্তি রাজার বিরুদ্ধে স্লোগান দেয়। এক পর্যায়ে সে রাজা ও রানিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।
অবশ্য ডিমটি রাজা ও রানির ওপর পড়েনি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে বসেন চার্লস। বর্তমানে তিনি উত্তর ইংল্যান্ডে দুদিনের সফরে রয়েছেন।
ব্রিটেনে রাজপরিবারকে নিয়ে সব সময় সমালোচনা রয়েছে। সম্প্রতি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিপুল অর্থ ব্যয় নিয়েও সর্বত্র সমালোচনা হয়েছে। ব্রিটেনে যখন অর্থনৈতিক সমস্যা মারাত্মক হয়ে উঠেছে তখন জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা উচিত হয়নি বলে অনেকেই মন্তব্য করেছেন।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments