ডেস্ক রিপোর্ট: অবশেষে গুঞ্জনই সত্যি হলো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
দ্য সান, ডেইলি মেইলসহ বেশ কিছু সংবাদমাধ্যম আল আরাবিয়ার বরাত দিয়ে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে আল নাসেরের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সিআর সেভেন।
সিবিএস স্পোর্টস বলছে, শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরের পর বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলারে ক্লাবটির সঙ্গে চুক্তি সই করেছেন রোনালদো।
এদিকে সিবিএসের আরও দাবি, আজ শনিবার (৩১ ডিসেম্বর) চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আল নাসের। এছাড়া আগামী সপ্তাহ নাগাদ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।
কাতার বিশ্বকাপের আগে ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগ্যানকে দেয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্লাবটির কোচ এরিক টেন হ্যাগকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছিলেন রোনালদো। তারপর প্রত্যাশিতভাবেই ক্লাব ছাড়েন।
ক্লাবহীন হওয়ার পর থেকেই পর্তুগিজ মহাতারকার নতুন ঠিকানা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। বারবার উঠে আসছিল আল নাসরের নাম। রোনালদোর তরফে কিছু না বলা হলেও আল নাসরের সঙ্গে সিআরসেভেনের চুক্তিটা সময়ের ব্যাপার হিসেবে ধরা হচ্ছিল। এবার সেটিও সত্যি হলো।
রেড ডেভিলদের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর অনেকটা দলবিহীন সিআরসেভেন চেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনো ক্লাবে থিতু হতে। তবে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ক্লাব। কদিন আগে রিয়াল মাদ্রিদের মাঠে তার অনুশীনের ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয়েছিল, হয়তো পুরোনো ক্লাবেই আবার ফিরবেন তিনি। কিন্তু তাকে পুনরায় দলে নেয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি সাবেক ক্লাব।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments